জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বহুমুখী ঝুঁকি আমাদের সামনে প্রতিনিয়ত বাড়ছে। ভৌগোলিক অবস্থানের কারণে খুলনা জলবায়ু পরিবর্তনের জন্য একটি অত্যন্ত ঝুঁকিপ্রবণ ও দুর্যোগপ্রবণ এলাকা। প্রতি বছরই এই অঞ্চলের মানুষকে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে টিকে থাকতে হয়। এই দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় আমাদের বাস্তবমুখী ও সমন্বিত পদপে গ্রহণ করতে হবে। সেই হিসেবে রেড ক্রিসেন্ট সোসাইটির আজকের এই আয়োজন এবং প্রশিণ কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ শুক্রবার বিকেলে নগরীর সিএসএস আভা সেন্টারে আয়োজিত ইয়ুথ সামিটের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিট দিনব্যাপী এ ইয়ুথ সামিটের আয়োজন করে।
প্রশাসক আরো বলেন, দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানো এবং মানবতার সেবায় কাজ করার জন্য রেড ক্রিসেন্ট সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বর্তমান প্রজন্মের যেসব তরুণ রেড ক্রিসেন্টের সাথে যুক্ত হয়েছে তারা আজীবন এই সেবামূলক কাজের সাথে সম্পৃক্ত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় তরুণদের অংশগ্রহণ আরও সুসংগঠিত করতে প্রতিটি শিাপ্রতিষ্ঠানে রেড ক্রিসেন্টের সক্রিয় ইউনিট গড়ে তোলা। ডেঙ্গু মোকাবেলায় তিনি প্রধানমন্ত্রী ঘোষিত বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত থাকার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি অনুরোধ জানান।
জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় স্থানীয় পর্যায়ে যুবদের সক্রিয় অংশগ্রহণ ও টেকসই নেতৃত্ব অভিযোজন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ প্রোপটে ‘রেসপনসিভ গ্রান্ট বাংলাদেশ প্রোজেক্ট’ এর আওতায় খুলনা ও বাগেরহাটের মোট ০৬টি কলেজে ইয়ুথ কাইমেট এ্যাম্বাসেডর দল গঠন করা হয়। তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে নিজ নিজ শিা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান-সংলগ্ন এলাকায় বিভিন্ন জলবায়ু অভিযোজন কার্যক্রম বাস্তবায়ন করেছে। মূল কর্মপরিকল্পনায় কার্যক্রমগুলোকে বাস্তবসম্মত, অংশগ্রহণমূলক, যুব-নেতৃত্বাধীন ও সৃজনশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ইয়ুথ কাইমেট এ্যাম্বাসেডরদের বাস্তবায়িত অভিযোজন কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়, ভালো উদ্যোগ চিহ্নিতকরণ এবং রেড ক্রিসেন্টের স্থানীয় কাঠামোর সঙ্গে তাদের সম্পৃক্ততা শক্তিশালী করাই এ সামিটের মূল উদ্দেশ্য।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান আরিফুজ্জামান অপু’র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কার্য্য নির্বাহী সদস্য মো: হাফিজুর রহমান মনি। অন্যান্যের মধ্যে সরকারি বিএল কলেজের উপাধ্যক্ষ এফ এম আঃ রাজ্জাক, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের শিক্ষক মো: সোহরাব হোসেন, সরকারি সুন্দরবন আদর্শ কলেজের রেড ক্রিসেন্ট সমন্বয় শিক মো: বুলবুল আহমেদ, সিটি ইউনিটের উপসহকারী পরিচালক রেকসোনা খাতুন, জেলা ইউনিটের সহকারী পরিচালক মো: তরিকুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার ডি এম নাজমুল আলম, আমেরিকান রেড ক্রসের এসটিও মো: মামুনুর রশীদ, প্রকল্প কর্মকর্তা মো: সাকিবুল হাসান ও মিতা মাহমুদ মুন্নীসহ ৩টি কলেজের ৯০জন ইয়ুথ কাইমেট এম্বাসিডর ও সাংবাদিকবৃন্দ সামিটে উপস্থিত ছিলেন। ইয়ুথ সামিট পরিচলানা ও সঞ্চালনা করেন খুলনার পিও মো: জহিরুল ইসলাম।
