শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

গ্রেফতারের পর পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ০৯:৫৭ এএম

গ্রেফতারের পর পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতা ছিনতাই

নোয়াখালীর হাতিয়া উপজেলায় হত্যাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নিজাম উদ্দিনকে গ্রেফতারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার সুখচর ইউনিয়নের রামচরণ বাজারে এঘটনা ঘটে।

গ্রেফতারকৃত নিজাম উদ্দিন সুখচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চর আমানউল্লাহ গ্রামের মৃত সাঈদুল হকের ছেলে এবং একই ওয়র্ডের ইউনিয়ন পরিষদ সদস্য। সে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। তার বিরুদ্ধে হত্যা সহ ৯ টি বিভিন্ন মামলা রয়েছে।

পুলিশ জানায়, নিজাম উদ্দিনের বিরুদ্ধে হত্যা সহ বিভিন্ন ধারায় ৯ টি মামলা রয়েছে। হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি সে। আজ শুক্রবার সন্ধ্যার পর পুলিশের একটি দল তাকে রামচরণ বাজার থেকে গ্রেপ্তার করলে একদল দুর্বৃত্ত পুলিশকে ঘেরাও করে। এ সময় তারা পুলিশের কাছ থেকে নিজাম উদ্দিনকে ছিনিয়ে নেয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, নিজাম উদ্দিনকে গ্রেফতারের পর তার স্বজনরা পুলিশকে ঘিরে ধরলে এ সুযোগ কাজে লাগিয়ে সে পালিয়ে যায় । তাকে পুনরায় গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি পুলিশের কর্তব্য কাজে যারা বাধা দিয়েছে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জেএইচ

Link copied!