সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

লিবিয়া প্রবাসীকে জিম্মি করে টাকা দাবী করার প্রতিবাদে এবং মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৬:৫৮ পিএম

লিবিয়া প্রবাসীকে জিম্মি করে টাকা দাবী করার প্রতিবাদে এবং মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

নোয়াখালীতে লিবিয়া প্রবাসী মোহাম্মদ আব্দুর রহিম নামের এক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে জিম্মি করে মাফিয়াচক্রের টাকা দাবী করার প্রতিবাদ এবং তার মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

রবিবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী চৌরাস্তা নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম সভাকক্ষে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আব্দুর রহিমের পিতা আব্দুল হক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।

তিনি বলেন, গত চার বছর আগ থেকে থেকে আব্দুর রহিম লিবিয়া অবস্থান করে আসছে। গত ৪ঠা নভেম্বর রাতে মাফিয়াদের দল লিবিয়ার বাসার দরজা ভেঙে তাকে নিয়ে জিম্মি করে রাখে।

পরে কুদ্দুস ও নাজমুল এবং মাফিয়া দলের সদস্য মোহাম্মদ কামাল জিহাদি ইমু নাম্বার দিয়ে রহিম এর বাবা আবদুল হক সেলিম এবং মা বিবি অজিফা খাতুন এর নিকট বিশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

বর্তমানে কুদ্দুস ও নাজমুলের কাছে জিম্মি আছে রহিম। ওইচক্রটি বার বার তার বাবা আবদুল হক সেলিমের নিকট তাকে মারধর করে ভিডিও পাঠিয়ে টাকা দাবি করার অভিযোগ পাওয়া গেছে । এই  খবরে তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে।

এমতাবস্থায় লিবিয়া জিম্মি আবদুর রহিমকে উদ্ধার করতে, বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীসহ সরকারের সহায়তা চেয়ে রহিমকে উদ্ধারে সহযোগিতার জোর দাবি জানিয়েছেন।
 

জেএইচ

দেশজুড়ে বিভাগের আরো খবর

Ad Image
Link copied!