মাদ্রাসা বোর্ডে দেশসেরা প্রতিষ্ঠান টঙ্গীর তা`মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার বিজ্ঞান বিভাগ থেকে আলিম পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ (গোল্ডেন এ প্লাস) অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে কাওসার আহমদ। ভবিষ্যতে মানুষের সেবা করার ব্রত নিয়ে কাওসার একজন চিকিৎসক হতে চায়।
কাওসার আহমদ টঙ্গীর তা`মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার আলিম বিজ্ঞান বিভাগের একজন মেধাবী ছাত্র। তার বাবা মাওলানা ওসমান গনি টঙ্গীর আত্বাকওয়া জামে মসজিদের খতিব এবং মা খালেদা আক্তার একজন গৃহিণী। বাবা-মায়ের উৎসাহ, শিক্ষকদের নিবিড় পাঠদান এবং নিজের কঠোর অধ্যাবসায়ের ফলেই সে এই সাফল্য অর্জন করতে পেরেছে বলে জানিয়েছে।
কাওসার আহমদের মূল লক্ষ্য ভবিষ্যতে চিকিৎসা পেশায় নিজেকে নিয়োজিত করে দেশ ও মানুষের সেবা করা। বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায় সে নিজের অবদান রাখতে চায়।
নিজের এই সাফল্যের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কাওসার আহমেদ মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে। পাশাপাশি তার এই সাফল্যে যারা দিকনির্দেশনা ও দোয়া দিয়েছেন—বিশেষ করে তার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ও বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে সে দেশবাসীর কাছে আন্তরিক দোয়া প্রার্থী।
