শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

‘আমরা বুড়ো হয়ে গেলাম কিন্তু পূর্ণিমা আরও সুন্দর হচ্ছেন’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০৬:৫৬ পিএম

‘আমরা বুড়ো হয়ে গেলাম কিন্তু পূর্ণিমা আরও সুন্দর হচ্ছেন’

ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমাকে সর্বশেষ অভিনয়ে দেখা গিয়েছিল তিন বছর আগে। নির্মাতা  কাজল আরেফিন অমির ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’-এ অভিনয় করেন তিনি। এরপর আর সেভাবে পর্দায় অভিনয়ে পাওয়া যায়নি তাকে। তাই বলাই যায়, অনেক বছর হলো অভিনয় থেকে দূরেই আছেন একসময়ের আলোচিত অভিনেত্রী পূর্ণিমা।

যদিও মাঝখানে দুয়েকটি কাজ করলেও নিয়মিত হতে পারেননি অভিনেত্রী। তবে অভিনয়ে নিয়মিত না হলেও নানা ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের ফিতা কাটা এবং প্রচারণামূলক কাজেই বেশি দেখা যায় তাকে। এর সুবাদে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নিয়মিতই নতুন নতুন সাজে হাজির হন দিলারা হানিফ পূর্ণিমা।

বুধবার (১৮ নভেম্বর) ফেসবুক পেজে অভিনেত্রী দেখা দিলেন গাঢ় গোলাপি রঙের পোশাকে। সেই পোশাকটিতে সোনালি ও রুপালি সুতার সূক্ষ্ম কারুকাজ, ফুলেল নকশা আর পুঁতির কাজ এনেছে আভিজাত্য। খোলা ঢেউখেলানো বাদামি চুল, চোখে পরিপাটি মেকআপ, হালকা ব্লাশ আর গোলাপি লিপস্টিকে সাজটি হয়েছে স্নিগ্ধ ও আকর্ষণীয়, যা অনন্যা রূপে ধরা দিয়েছেন নিজেকে। সেই সঙ্গে ঝুলন্ত মুক্তার দুল ও আঙুলে আংটি পরা সাজে পূর্ণতা দিয়েছেন অভিনেত্রী।

এবার সেসব ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী। সেই পোস্টে ক্যাপশনে দিলারা হানিফ পূর্ণিমা লিখেছেন—  ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’

অভিনেত্রীর ছবিগুলোতে মিষ্টতা যে রয়েছে, তা বলাই যায়। কারণ তার ভক্ত-অনুরাগীরাও সেসব ছবির প্রতিক্রিয়া ও মন্তব্যে জানিয়েছেন তাদের মুগ্ধতার কথা। ১৯ হাজারেরও বেশি প্রতিক্রিয়া এসেছে পোস্টে। মন্তব্যের ঘর ছাপিয়েছে ১১০০ প্লাস। 

সেসব ছবির প্রতিক্রিয়া এক নেটিজেন লিখেছেন— ‘ছোট থেকে দেখতে দেখতে আমরাই বুড়ো হয়ে গেলাম, কিন্তু পূর্ণিমা আপু আরও সুন্দর হচ্ছেন’। আরেক নেটিজেন লিখেছেন—‘পূর্ণিমা আমার ছোটবেলার ক্রাশ’। অন্য আরেকজন লিখেছেন— ‘তিন পুরুষের নায়িকা, কোনো পরিবর্তন দেখি না।’

M/R

Link copied!