বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ইসরায়েলে কারখানায় বিস্ফোরণ, বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬, ০৮:৪১ পিএম

ইসরায়েলে কারখানায় বিস্ফোরণ, বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার শঙ্কা

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডমের বরাত দিয়ে দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, বিস্ফোরণে তিনজন গুরুতর আহত হয়েছেন।

পত্রিকাটির প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি পুলিশ বলেছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এ ঘটনা ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে।

ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের ফলে বিপজ্জনক রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ে থাকতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাসায়নিক পদার্থের উৎস শনাক্ত করা এবং এর ফলে সৃষ্ট আগুন নেভাতে উদ্ধারকর্মীরা কাজ করছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেট জানিয়েছে, এ ঘটনায় সেমিকন্ডাক্টর তৈরিতে ব্যবহৃত নাইট্রোজেন ট্রাইফ্লুরাইড গ্যাস জড়িত ছিল। এ কারণে বিশেষায়িত বিপজ্জনক পদার্থ মোকাবিলা দলের সদস্যরা সেখানে গ্যাসের উপস্থিতি পর্যবেক্ষণ ও ঝুঁকি মূল্যায়নের কাজ করছেন।

ইয়েনেটের বরাত দিয়ে ফায়ার অ্যান্ড রেসকিউ কর্তৃপক্ষ জানিয়েছে, পরে আগুনের উৎস নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা।

এর আগে ঘটনাস্থলে দমকল ও উদ্ধারকারী দলের ৮টি ইউনিট পাঠানো হয়। পাশাপাশি আশপাশের স্টেশন থেকে বিপজ্জনক পদার্থ মোকাবিলায় বিশেষায়িত দলও পাঠানো হয়।

বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইন্টেলের কিরিয়াত গাত কারখানায় সেমিকন্ডাক্টর চিপ তৈরি করা হয়।

এম/আই

Link copied!