শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

‘তেরঙা মিছিল’ বন্ধে দীপকের কাছে দিল্লি পুলিশের নোটিশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৬, ০৩:২৬ পিএম

‘তেরঙা মিছিল’ বন্ধে দীপকের কাছে দিল্লি পুলিশের নোটিশ

দিল্লিতে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তাদের কর্মসূচিকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। পাশাপাশি কর্মসূচি বন্ধ করতে দীপকের কাছে নোটিশ পৌঁছে দিয়েছে দিল্লি পুলিশ।

নোটিশ পৌঁছে দিতে শুক্রবার এনসিপি-এসসিপি মুখপাত্রের বাসভবনে যায় পুলিশের একটি প্রতিনিধি দল। মুখপাত্র অনিশের বাসভবনে রয়েছেন দীপকে।

ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছে সিজেপি। চলতি সপ্তাহের শুরুতে দলটির নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকে গ্রেপ্তারের প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। শুক্রবারের এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘লেহরা দো তিরঙ্গা’।

এম/আই

Link copied!