শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

যুদ্ধ শুরুর সময়ের তুলনায় ইরানের আকাশ প্রতিরক্ষা এখন আরো শক্তিশালী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৬, ০৫:১২ পিএম

যুদ্ধ শুরুর সময়ের তুলনায় ইরানের আকাশ প্রতিরক্ষা এখন আরো শক্তিশালী

যুদ্ধ শুরুর সময় ফেব্রুয়ারির তুলনায় ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা এখন আরো বেড়েছে বলে দাবি করেছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি-নিয়া। খবর আলজাজিরার।

আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সামরিক ইউনিটগুলোতে নতুন সরঞ্জাম যুক্ত করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কয়েকটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে ইরান।

আকরামি-নিয়া আরো বলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী নতুন কর্মপরিকল্পনা ও সরঞ্জাম ব্যবহারের কৌশল তৈরি করে তা বাস্তবায়ন করেছে।

তিনি জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় বাড়াতে গত কয়েক মাসে ইরানের সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বিমানবাহিনী যৌথ সামরিক মহড়াও চালিয়েছে।

দৈনিক মুক্তবাণী

Link copied!