বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জার্মানির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ০২:৫০ পিএম

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জার্মানির

বিশ্বজুড়ে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাদের নিরাপত্তা নিশ্চিত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে জার্মানি।

মঙ্গলবার (৩ নভেম্বর)  ঢাকার জার্মান দূতাবাস এক বার্তায় বলেছে,  জনসাধারণকে তথ্য জানানো, অনিয়ম উন্মোচন এবং ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় আনতে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য।
অথচ সংঘাতপূর্ণ অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন স্থানে সাংবাদিকরা অনলাইন ও অফলাইনে সহিংসতা, হুমকি ও নিপীড়নের শিকার হচ্ছেন।

এ পরিস্থিতিতে বিশ্বজুড়ে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রতি সংহতি প্রকাশ করেছে জার্মানি।
একই সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো সাংবাদিকদের পরিবার ও সহকর্মীদের প্রতিও সমবেদনা জানিয়েছে দেশটি।

বার্তায় সাংবাদিকদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়।
এতে আরো  বলা হয়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সংবাদমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং তথ্যপ্রাপ্তির স্বাধীনতা রক্ষার জন্য অপরিহার্য।

জেএইচ

Link copied!