সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০১:২৯ পিএম

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের পাশাপাশি ইরানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন ‘উৎপাদন খাত ও জনগণের জীবন-জীবিকা’ রক্ষা করা। এমনটাই বরেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, গালিবাফ বলেছেন, ‘মূল্যস্ফীতি, বেকারত্ব ও পণ্যমূল্যের ওঠানামার মতো সমস্যার সমাধান কেবল বক্তৃতা কিংবা কোনো প্রজ্ঞাপন জারির মাধ্যমে সম্ভব নয়।’

তিনি আরো বলেন, ‘ইতিহাসের অন্যতম বড় যুদ্ধের বিরুদ্ধে আট মাসেরও বেশি সময় ধরে যারা প্রতিরোধ চালিয়ে যাচ্ছেন, সেই জনগণের সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।’

বছরের পর বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি ও বিনিয়োগে লোকসানের চাপে রয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধে দেশটির তেল ও গ্যাস খাত ব্যাপক ক্ষতির মুখে পড়ায় পরিস্থিতির আরো অবনতি হয়েছে।

সাম্প্রতিক সরকারি পরিসংখ্যান অনুযায়ী, পারস্য বর্ষপঞ্জির প্রথম প্রান্তিকে (২১ মার্চ থেকে ২০ জুন) ইরানের মোট দেশজ উৎপাদন (জিডিপি) আগের বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ১ শতাংশ সংকুচিত হয়েছে।

সূত্র: আলজাজিরা

দৈনিক মুক্তবাণী

Link copied!