সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৬, ১১:৪৯ এএম

মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলির সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়া এবং দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান জামিনের আবেদন করেছেন।

সোমবার মহানগর দায়েরা জজ আদালতে তার জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। আখতারুজ্জামানের জামিন আবেদনের শুনানি করবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির।

এর আগে ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে বর্তমানে তিনি কারাগারে আছেন।

জেএইচ

Link copied!