শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬

ত্বকের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও এর কাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৬, ০২:১০ পিএম

ত্বকের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও এর কাজ

চেহারা বা ত্বক উজ্জ্বল ও সুন্দর রাখতে মূলত ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন এ এবং ভিটামিন ডি সবচেয়ে বেশি কার্যকর। 

মুখের ত্বক সুন্দর ও সতেজ রাখতে এই ভিটামিনগুলোর কাজ ও উৎস নিচে দেওয়া হলো:

ত্বকের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও কাজ   

ভিটামিন–এ

 এটি ত্বকের কোষ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শুষ্কতা কমাতে সাহায্য করে।এটি ব্রণের সমস্যা কমায় এবং বলিরেখা দূর করে।  

ভিটামিন–সি

ত্বকের উজ্জ্বলতা ও সতেজতা ধরে রাখতে ভিটামিন–সি অত্যন্ত জরুরি। এটি কোলাজেন উৎপাদন বাড়ায়, যা ত্বককে টানটান রাখে এবং বলিরেখা কমাতে সাহায্য করে।

ভিটামিন–ই

আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ভিটামিন–ই। এটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। ত্বক নরম ও আর্দ্র রাখতে এটি দারুণ উপকারী।

ভিটামিন ডি

 ত্বকের কোষ মেরামত ও নিরাময়ে সাহায্য করে এবং ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

ভিটামিনসমৃদ্ধ খাবার 

ভিটামিন সি এর উৎস: লেবু, কমলা, আমলকী, পেয়ারা ও টমেটোতে ভিটামিন–সি বেশি থাকে। প্রতিদিনের খাদ্যতালিকায় এই ফলগুলো রাখা ত্বকের জন্য খুবই উপকারী।

ভিটামিন ই এর উৎস: বাদাম, সূর্যমুখীর বীজ, অ্যাভোকাডো ও উদ্ভিজ্জ তেলে ভিটামিন–ই পাওয়া যায়। নিয়মিত এই খাবারগুলো খেলে ত্বকের বয়সের ছাপ ধীরে পড়ে।

ভিটামিন এ এর উৎস: গাজর, মিষ্টিকুমড়া, পালংশাক ও ডিমের কুসুমে ভিটামিন–এ প্রচুর পরিমাণে পাওয়া যায়। নিয়মিত এসব খাবার খেলে ত্বক থাকে কোমল ও মসৃণ।

ভিটামিন ডি এর উৎস: সকালের রোদ, ডিমের কুসুম ও ছোট বা সামুদ্রিক মাছ। 


 

দৈনিক মুক্তবাণী

Link copied!