পুলিশ সদর দপ্তরের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় কর্মরত অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) আব্দুল্লাহ আল জহিরকে হেডকোয়ার্টার্স শাখায় সংযুক্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি নতুন শাখায় সংযুক্ত থাকবেন।
এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে পুলিশ সদর দপ্তর।
মঙ্গলবার (২০ অক্টোবর) ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের অফিস আদেশে বলা হয়েছে, আব্দুল্লাহ আল জহির, বিপিএম-সেবা, পিপিএম (বার), বিপি-৭৬০৫১০৪৬০২ বর্তমানে পুলিশ সদর দপ্তরের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় কর্মরত।
তাকে ওই শাখা থেকে হেডকোয়ার্টার্স শাখায় সংযুক্ত করা হয়েছে।
আদেশের অনুলিপি বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
এর মধ্যে পুলিশের অতিরিক্ত আইজিপি, ডিআইজি, বিভিন্ন মহানগর পুলিশ কমিশনার, বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (কনফিডেনশিয়াল) মোহাম্মদ শরীফ উদ্দিন, যিনি অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত ডিআইজি (হেডকোয়ার্টার্স) হিসেবে দায়িত্ব পালন করছেন, আদেশের অনুলিপি প্রেরণ করেছেন।
