সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবরের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সৌদি এয়ারলাইনসের যেসব যাত্রী এখনও তাদের লাগেজ পাননি, তাদের অনলাইনে হারানো লাগেজের অভিযোগ দাখিলের অনুরোধ জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
বৃহস্পতিবার প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস এ আহ্বান জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট যাত্রীরা সৌদি এয়ারলাইনসের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ করে হারানো লাগেজের অভিযোগ জমা দিতে পারবেন।
এজন্য যাত্রীদের ‘লস্ট ব্যাগেজ ক্লেম’ বা হারানো লাগেজের অভিযোগ দাখিল করতে হবে।
দূতাবাস আরো জানিয়েছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অন্যান্য এয়ারলাইনসের যাত্রীদের লাগেজ সংক্রান্ত তথ্য পাওয়া গেলে তা যথাসময়ে জানানো হবে।
