বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

তুরাগ নদ থেকে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের লাশ উদ্ধার

টঙ্গী (গাজীপুর )প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৬, ১০:১১ এএম

তুরাগ নদ থেকে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের লাশ উদ্ধার

​তুরাগ নদী থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

নিখোঁজের দুই দিন পর বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটে রাজধানীর উত্তরখান থানাধীন রাজাবাড়ী নৌঘাট এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

উত্তরখান থানা পুলিশ ও টঙ্গী নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নদ থেকে লাশটি ডাঙায় তোলে আনেন।

​সাবেক এই বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গত ৫ই আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশের ঘটনায় তাউসিফ সাউরির নাম আলোচনায় এসেছিল।

​মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তাউসিফের কলেজ ও বিএমএ-এর কোর্সমেট ‍‍`কেএসএম ইনতিসার ইনজিমাম‍‍` তাঁর ফেসবুক আইডিতে এক আবেগঘন পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন,গত পরশু রাতে ঘর থেকে বের হওয়ার পর থেকে তাউসিফ নিখোঁজ ছিলেন। লাশের ছবিতে হাতে কাদা মাখা থাকলেও শরীরের বাকি অংশ পরিষ্কার ছিল বলে তিনি উল্লেখ করেন। 
ইনতিসার দাবি করেন, এটি যদি দুর্ঘটনা বা ব্যক্তিগত কোন্দল বলে পরিষ্কারভাবে প্রমাণিত না হয়, তবে তিনি এটিকে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবেই দেখছেন। তিনি আরও জানান, ৫ই আগস্টের ভিডিও ফাঁসের পর তাউসিফ নানাভাবে মানহানির শিকার হলেও তাঁর বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক পুলিশি মামলা ছিল না।

​টঙ্গী নদীবন্দর এলাকার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফিরোজ উদ্দিন ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির লাশ উদ্ধার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনার পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
 

জেএইচ

Link copied!