বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বেতন-ভাতার দাবিতে মিরপুর-১০ গোলচত্বরে শ্রমিকদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৬, ১১:৪২ এএম

বেতন-ভাতার দাবিতে মিরপুর-১০ গোলচত্বরে শ্রমিকদের অবরোধ

বেতন-ভাতার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাজিয়া আফরোজ জানান, সকাল সাড়ে ৯টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন-ভাতার দাবিতে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের সড়ক অবরোধ করেন।
তবে কোন কোন কারখানার শ্রমিকেরা এ আন্দোলনে অংশ নিয়েছেন, তা তিনি জানাতে পারেননি।

এদিকে, মিরপুর ট্রাফিক ডিভিশনের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে এ মুহূর্তে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাকশ্রমিকেরা মিরপুর-১০ নম্বরের সড়কে অবস্থান নিয়েছেন। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
 

জেএইচ

Link copied!