বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

বিটিভির সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ০৯:৪১ পিএম

বিটিভির সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে এ বিস্ফোরণ ঘটে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে রামপুরায় বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জেএইচ

Link copied!