বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৬, ০৭:৫৩ পিএম

প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫

সুনামগঞ্জের দিরাইয়ে ছেলে-মেয়ের প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার মাটিয়াপুর ও হলিমপুর গ্রামের মধ্যে এ সংঘর্ষ হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামের এক ছেলের সঙ্গে পাশের হলিমপুর গ্রামের এক মেয়ের প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে কয়েক দিন ধরে দুই গ্রামের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে বুধবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্রের আঘাতে অন্তত ১৫ জন আহত হন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ছেলে-মেয়ের প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে এখনো পুলিশ রয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক মুক্তবাণী

Link copied!