মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
তথ্য প্রতিমন্ত্রী

সরকার গণমাধ্যমের কাছে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০২:৫৪ পিএম

সরকার গণমাধ্যমের কাছে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে

গণমাধ্যমকে চাপে রেখে নিয়ন্ত্রণ করার কোনও ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।


তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার গণমাধ্যমের কাছে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে।’ একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সংবাদ প্রচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় রাখার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।


এ সময় অগ্নিসন্ত্রাসের মূল হোতাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার প্রত্যয় ব্যক্ত করেন তথ্য প্রতিমন্ত্রী।

বৈঠকে দেশের টেলিভিশন শিল্পের আর্থিক সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ। তিনি বলেন, ‘টেলিভিশন গণমাধ্যমের আর্থিক সক্ষমতা জোরদার করতে বিজ্ঞাপনের হার বাড়ানো প্রয়োজন।’
 

জেএইচ

Link copied!