শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ০৬:৩২ পিএম

জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী ছবি : বিএনপি মিডিয়া সেলের সৌজন্যে

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে শিশুরা। এ সময় শিশুদেরকে উপহার দেন প্রধানমন্ত্রী।

শুক্রবার বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে শিশু-কিশোরের সঙ্গে আলাপে মাতেন তিনি।

এ সময় শিশুরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী জানতে চান, কার কোন খেলা ভালো লাগে।

পরে তাদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জেএইচ

Link copied!