মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বাংলাদেশি মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মুক্তবাণী রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০১:২৭ পিএম

বাংলাদেশি মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘২০২৪ সালের জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ করায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পাসপোর্ট বা এনআইডি পাওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশের ৮৪ মিশনের যেকোনো জায়গায় হাসিনাকে পেলে গ্রেপ্তার করা হবে।’

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব‌লেন, ‘ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ আছে সেখা‌নে হাদির হত্যাকারী এবং এই জুলাই-আগস্টে যারা বিভিন্ন খুন, গুম করেছে, রক্ত ঝরিয়েছে, যারা খুনের অর্ডার দিয়েছে, যেই সাজাপ্রাপ্ত আসামিরা লুকিয়ে আছে ভারতসহ বিভিন্ন দেশে। তাদের সবাইকে প্রত্যর্পণ চু‌ক্তির আওতায় ফেরত আনা হবে। সেই কূটনৈতিক প্রক্রিয়া চলমান আছে, সেটা চলছে, সেটা বারবার আমরা কিন্তু বলেছি।’

এর আগে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে অপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়। ফিরতে হলে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে।

হুমায়ূন কবির অভিযোগ করেন, দিল্লি থেকে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় এসব সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সরকার অত্যন্ত কঠোরভাবে মোকাবিলা করবে।

এম/আর

Link copied!