রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দুর্গাপূজায় সম্প্রীতি বিনষ্ট করতে চায় কে ?

মুক্তবাণী রিপোর্ট

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৬, ০৭:০০ পিএম

দুর্গাপূজায় সম্প্রীতি বিনষ্ট করতে চায় কে ?

দুর্গাপূজাকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তা মোকাবেলায় সবাইকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। 

দুপুরে জাতীয় প্রেসক্লাবে ৯০ এর অভ্যুত্থানে শহীদ জেহাদের ৩৬তম শাহাদাতবার্ষিকীর আলোচনা সভায় রিজভী বলেন, প্রশাসন ও সমাজে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। 

 

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে রাজপথে আত্মাহুতি দেন শহীদ নাজিরউদ্দীন জেহাদ। তাঁর ৩৬তম শাহাদাতবার্ষিকীতে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা।


শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান বলেন, স্বৈরাচারী শাসনামলে দেশ বারবার পিছিয়ে পড়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নিরলসভাবে কাজ করছে সরকার।


শহীদ জেহাদের আত্মত্যাগের স্মরণে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।


তিনি অভিযোগ করেন, দুর্গাপূজাকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। 


পাশাপাশি প্রশাসন ও সমাজে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান রিজভী। অন্যথায় তারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।


এদিকে, সমাজ ও রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের মতামত নেওয়া এবং তাঁদের প্রশ্ন করার সুযোগ তৈরির আহ্বান জানিয়েছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত আইডিয়া ফেস্টে এ আহ্বান জানান রিজভী।

এম/আই

Link copied!