রাজধানীর গুলিস্তানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ব্যানার নামিয়ে তাতে আগুন দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম আবু জাফরের নেতৃত্বে ব্যানারে আগুন দেয়া হয়।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যার পর গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় ফ্লাইওভারের ওপর এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম আবু জাফরের নেতৃত্বে একদল নেতাকর্মী গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় একটি ফ্লাইওভারে টাঙানো নিষিদ্ধ ছাত্রলীগের একটি ব্যানার দেখতে পান। পরে তারা তাৎক্ষণিকভাবে ব্যানারটি নামিয়ে ফেলেন এবং সেখানে সেটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেন।
