বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
সামান্তা শারমিন

জুলাইয়ের নেতাদের অরক্ষিত রেখে সরকার-বিরোধীদল সবাই হাত মুছে ফেলেছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ১২:১৭ পিএম

জুলাইয়ের নেতাদের অরক্ষিত রেখে সরকার-বিরোধীদল সবাই হাত মুছে ফেলেছে

জুলাইয়ের নেতাদের অরক্ষিত রেখে অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমান সরকারি দল, প্রধান বিরোধীদল সবাই হাত মুছে ফেলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক পদ থেকে সদ্য পদত্যাগ করা সামান্তা শারমিন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সামান্তা শারমিন এসব কথা লেখেন।

পোস্টে তিনি লেখেন, নুসরাতের বাড়িকে, ওদের আদরের ‘তারা’কে পুড়িয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। সংসদ সদস্য বা এনসিপি নেতা হওয়ার জন্য নয়, বরং জুলাইয়ের সমন্বয়ক বলে এবং নুসরাত বা হাসিবদের এই পরিচয় শুধু আওয়ামী লীগের জন্যই ত্রাস এমন ভাবলে ভুল হবে।

তিনি আরও লেখেন, জুলাইয়ের নেতাদের অরক্ষিত রেখে অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমান সরকারি দল, প্রধান বিরোধীদল সবাই হাত মুছে ফেলেছে।

শেষে তিনি লেখেন, জুলাই রক্ষায় ২৪ এর গণঅভ্যুত্থানের পরে ২৬ সালের নির্বাচন থেকে প্রাপ্ত সংসদের প্রয়োজনীয়তা বা কার্যকারিতা আছে কি না তা এখন প্রমাণ করতে হবে।

দৈনিক মুক্তবাণী

Link copied!