মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়

জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার ত্রিবেদী

মুক্তবাণী রিপোর্ট

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬, ০১:৪০ পিএম

জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার ত্রিবেদী

দুর্গাপূজার মহাষ্টমীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। সোমবার দুপুর ১২টার দিকে তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় দিনেশ ত্রিবেদী বলেন, আজকে সত্যি অনেক খুশির দিন, মহাষ্টমী। আমার ভাগ্য ভালো যে আপনাদের সামনে আজকে আসতে পেরেছি। আমাকে বলা হলো, শিবমন্দির এখানকার অনেক প্রাচীন, প্রায় ২০০ বছরের পুরোনো। শুনে আমার খুব ভালো লাগছে।

তিনি আরও বলেন, আজকে যে পরিবেশ, সব জায়গায় আমি একটাই কথা বলি—সুখ-শান্তির পরিবেশ। এই পরিবেশ মায়ের কাছে আমি কামনা করি। এই পরিবেশ রোজই থাকা দরকার, এটাই মায়ের কাছে আমি কামনা করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

 


 

এম/আই

Link copied!