পারফরম্যান্সের ফল আসিয়ান কাপে হাতেনাতেই পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের প্রতিটিতেই হেরে।
এবার ফিফা থেকেও দুঃসংবাদ শুনলেন হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা। প্রতিপক্ষের জালে দুইবার বল পাঠালেও নিজেরা হজম করেছে ১৩ গোল।
জাকার্তায় হওয়ায় ফিফা আসিয়ান কাপের সেই ব্যর্থতার প্রভাব পড়েছে র্যাংকিংয়ে। সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাংকিংয়ে এক ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের।
১৮১ থেকে এখন অবস্থান ১৮২। বাংলাদেশের পয়েন্ট কমেছে ২.৬৬। সব মিলিয়ে থমাস ডুলির শিষ্যদের বর্তমান রেটিং ৮৯৩.৪৬।
র্যাংকিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।
টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পুরস্কারই পেয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দুইয়ে আছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পরের দুই ধাপে ফ্রান্স এবং ইংল্যান্ড।
দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছে পর্তুগালও। নেশনস লিগের চার ম্যাচের প্রতিটিতে জয় পাওয়া ক্রিস্টিয়ানো রোনালদোদের ২ ধাপ উন্নতি হয়েছে।
এখন তারা শীর্ষ পাঁচে। তাতে এক ধাপ করে নিচে নেমেছে ব্রাজিল-মরক্কো। শীর্ষ ১১ নম্বরে আর কোনো পরিবর্তন নেই। ক্রম অনুযায়ী ৮ থেকে ১১ নম্বর দল হচ্ছে—বেলজিয়াম, নেদারল্যান্ডস, মেক্সিকো ও কলম্বিয়া। বিপরীতে সাবেক তিন বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ১৩ নম্বরে, ইতালি ১৫ নম্বরে ও উরুগুয়ে ২০ নম্বরে।
