মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম ম্যাচ কবে, কার বিপক্ষে?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ১২:২৯ পিএম

মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম ম্যাচ কবে, কার বিপক্ষে?

আর্জেন্টিনার আন্তর্জাতিক উইন্ডো চলছে, সেখানে নেই লিওনেল মেসি। এই দৃশ্য শেষ কয়েক বছরে বহুবার দেখা গেছে। 

তবে এবারের পরিস্থিতিটা ভিন্ন। মেসি অবসরে গেছেন, তাকে ছাড়া নতুন যুগের শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। সেই যুগের প্রথম উইন্ডো শুরু হয়ে গেল গতকাল থেকে।

কোচ লিওনেল স্কালোনির অধীনে নতুন এই যুগে প্রথম উইন্ডোয় দলটি খেলবে ২টি ম্যাচ। তিন বারের বিশ্বজয়ীদের এই ম্যাচগুলো হবে দেশের মাটিতেই। 

এই উইন্ডোর প্রথম ম্যাচ উরুগুয়ের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ হচ্ছে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা।

প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১৪ নভেম্বর। আর কোস্টারিকার ম্যাচটি হবে আগামী ১৮ নভেম্বর। 

এম/আর

Link copied!