সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
নাটকীয়তায় ভরপুর ম্যাচ

আফগানদের বিপক্ষে এক উইকেটের জয়ে সেমিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০৯:৫৭ এএম

আফগানদের বিপক্ষে এক উইকেটের জয়ে সেমিতে বাংলাদেশ

ছবি : সংগৃহীত

এশিয়া কাপ রাইজিং স্টার্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১ উইকেটে জিতে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল। তবে পুরো কৃতিত্ব দিতে হবে ইকবাল হোসেন ইমনকে। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রায় হারতে হারতেই সাইফ হাসানের দল জয় তুলে নিয়েছে।

ম্যাচটিতে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান দল। দলীয় ২৮ রানেই হাসান ইসাখিলকে ফেরান রিপন মন্ডল। তার বলেই এরপর প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার ইমরান মীর। পরবর্তীতে দলীয় ৬৬ রানে আব্দুল রসুল আউট হয়েছেন ইকবাল হোসেন ইমনের হাতে। এতে ভেঙে যায় ৩০ রানের জুটি। দলীয় ৮৭ রানে আবারও রিপনের আঘাত, এবার তার শিকার ফয়সাল খান।

পেসারদের পর বাংলাদেশের স্পিনাররাও দাপট দেখিয়েছেন। দলীয় ১০৮ রানে আফগানিস্তানের পঞ্চম উইকেট শিকার করেন স্পিনার রাকিবুল হাসান। শেষ দিকে ইমনের এক উইকেট ও রুবেলের জোড়া শিকারে শেষ পর্যন্ত ১৭৪ রানেই অলআউট হয়ে যায় আফগানিস্তান ‘এ’ দল। বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন পেসার রিপন। এছাড়া ২টি করে উইকেট পান সাইফ হাসান, মোহাম্মদ রুবেল এবং ইকবাল ইমন।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বাংলাদেশের অধিনায়ক সাইফ বিদায় নেন। দ্বিতীয় উইকেটে ৫৬ রান যোগ করেন ইয়াসির আলী ও পারভেজ হোসেন। ব্যক্তিগত ৩৩ রানে ইমন আউট হলে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস শুরু হয়। একপর্যায়ে ৮৬ রানে ২ উইকেট থেকে ৮৯ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ ‘এ’ দল।


পরে সাব্বির রহমান এবং সাইফউদ্দিনের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। উভয়ে যোগ করেন ৪৯ রান। ২৮ রানে আউট হয়েছেন সাব্বির। এরপর আবারও শেষ দিকে টানা উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে টাইগাররা। আর ম্যাচ জয়ের আশা জেগে ওঠে আফগানিস্তানের। তবে শেষমুহূর্তে ইমন পরপর চার ছক্কা হাঁকিয়ে ১ উইকেটের জয় নিশ্চিত করেন।
 

জেএইচ

Link copied!