বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬

হবিগঞ্জে ট্রাক-পিকআপের সংঘর্ষ: নিহত ৪, আহত-৫

মুক্তবাণী অনলাইন

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ০৮:৫৬ এএম

হবিগঞ্জে ট্রাক-পিকআপের সংঘর্ষ: নিহত ৪, আহত-৫

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপের সংঘর্ষে চারজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাত ৩টার দিকে বাখরনখরে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মাধবপুর থানার ওসি আব্দুলাহ আল মামুন।

তিনি বলেন, “ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছে। পিকআপে ঘরের জিনিসপত্রসহ ১৭ জন যাত্রী ছিল।

“আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।”

ওসি মামুন বলেন, মরদেহ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

Link copied!