বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬

বকশীগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০২:৫৫ পিএম

বকশীগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় গ্রামের একটি পাটক্ষেত থেকে আগুনে মুখ মন্ডল পোড়ানো বিবস্ত অবস্থায় অজ্ঞাত এক নারীর (২৮) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

১৬ মে (শুক্রবার) সকাল ৮ টার দিকে স্থানীয় কিছু কৃষক ও এলাকাবাসী মাঠে কাজ করতে গেলে মরদেহটি দেখতে পায় পরে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বগারচরের বান্দেরপাড় গ্রামের বাসিন্দা নূর আলী নামে জনৈক কৃষকের পাটক্ষেতে একটি মরদেহ দেখতে পায় এলাকাবাসী। মরদেহটির মুখমন্ডলসহ শরীরের বেশ কিছু অংশ আগুনে পোড়ানো। মরদেহটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। তবে তার পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। এ নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই ধারণা করছেন পরিকল্পিত ভাবে হত্যাকান্ড ঘটিয়ে চেহারা বিকৃতির জন্য মুখমণ্ডল অগ্নিদগ্ধ করেছে।

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Link copied!