সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

নবীনগরে আগুনে পুড়ে মৃত্যু ১

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০২:৩০ পিএম

নবীনগরে আগুনে পুড়ে মৃত্যু ১

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আগুনে পুড়ে মো: আলমগীর (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলার বিটঘর ইউনিয়নের আদর্শ গুড়িগ্রামের পূর্বপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

আলমগীর গুড়িগ্রামের মরহুম রশিদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলমগীর দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শনিবার রাতে হঠাৎ করে তার বসতঘরে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় তিনি ঘরের ভেতরে আটকা পড়েন। ঘরের লোকজনের চিৎকারে গ্রামবাসী এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নেভানো সম্ভব হলেও ঘরের ভেতরেই আগুনে পুড়ে আলমগীরের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহায়তা করা হবে।

দেশজুড়ে বিভাগের আরো খবর

Ad Image
Link copied!