বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬

ঋণের চাপ সহ্য না করতে পেরে তরুণের আত্মহত্যা ‎

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৩:৩২ পিএম

ঋণের চাপ সহ্য না করতে পেরে তরুণের আত্মহত্যা ‎

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটায় গলায় ফাঁস দিয়ে আবু হানিফ (২৭) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ ‎সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার কচুয়া ইউনিয়নের মানিকগঞ্জ গাছাবাড়ী গ্রাম থেকে হানিফের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের আব্দুস ছালামের ছেলে।
নিহতের স্ত্রী আইরিন জানান, বেশ কিছুদিন ধরে আয়-রোজগার না থাকায় তাঁর স্বামী ঋণগ্রস্ত হন। ঋণের চাপে ক্রমে মানসিকভাবে ভেঙে পড়ছিলেন তিনি। আজ সকালে ঘুম থেকে উঠে দেখেন হানিফ ঘরে নেই। ঘরের দরজা খুলে বাড়ির আঙিনায় দেখতে পান, আতাগাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে তাঁর দেহ। পরে তাঁর চিৎকারের বাড়ির লোকজন জড়ো হয়। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।‎তাঁর দাবি, আবু হানিফ ঋণের চাপেই আত্মহত্যা করছেন।
‎সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!