চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. মঞ্জুর আহমেদ হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর প্রধান আসামি মেহেদী হাসান প্রকাশ রানাকে (৩২) ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপি ঢাকার গুলশান থানাধীন ১৮ নম্বর ওয়ার্ডের নদ্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-৩, মগবাজার, ঢাকার যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সীতাকুণ্ড থানার মামলা নং-৫০/৪৮৫, তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর এজাহারনামীয় প্রধান অভিযুক্ত মেহেদী হাসান প্রকাশ রানা ঢাকার গুলশান থানা এলাকায় অবস্থান করছেন। ওই তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মেহেদী হাসান প্রকাশ রানা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গোলাবাড়িয়া এলাকার মো. হাসানের ছেলে।
এসআরবি তথ্যমতে, সীতাকুণ্ড থানায় দায়ের করা মামলাটিতে প্রথমে দণ্ডবিধির ১৪৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৬/৩৮৫/৫০৬(২)/৩৪ ধারায় মামলা করা হয়। পরবর্তীতে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা সংযোজন করা হয়।
গ্রেপ্তারের পর মেহেদী হাসান প্রকাশ রানাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি ঢাকার হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
