শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

অবৈধ পার্কিং ও পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে ঈদগাঁওর প্রশাসন

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ০৬:৩৯ পিএম

অবৈধ পার্কিং ও পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে ঈদগাঁওর প্রশাসন

ছবি : মুক্তবাণী

কক্সবাজারের ঈদগাঁওতে অবৈধ ডাম্পার পার্কিং ও পাহাড় কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার  উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ইসলামপুর বাজার সংলগ্ন এলাকায় সড়কে অবৈধভাবে ডাম্পার পার্কিং ও গাড়ির লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ ছাড়া ইসলামাবাদ ইউনিয়নের টেকপাড়ায় পাহাড় কেটে সড়কের ওপর মাটি রাখায় স্থানীয়দের সতর্ক করা হয় এবং মাটি অপসারণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশনা দেয়া হয়।
অভিযানে আনসার সদস্য ও গ্রামপুলিশ সহযোগিতা করেন। 
জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
 

জেএইচ

Link copied!