কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে পাঁচ জন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহতের সংখ্যা বাড়তে পারে।
আগুনের ঘটনায় আরো চার জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে নেয়া হচ্ছে।
