গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের হারবাল শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
শনিবার (১৭ অক্টোবর) বিকালে কারখানাটির হারবাল সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে কাজ করছেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।
