শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

নোয়াখালীতে সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণ, জলাবদ্ধতার শঙ্কায় স্থানীয়রা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৬, ০৪:০৩ পিএম

নোয়াখালীতে সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণ, জলাবদ্ধতার শঙ্কায় স্থানীয়রা

 নোয়াখালীর কবিরহাট উপজেলায় সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।

উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূঁইয়ার হাট বাজারে কেফায়েত উল্লাহ সুপার মার্কেট এর পূর্ব পাশে প্রধান সড়কসংলগ্ন স্থানে এ নির্মাণকাজ চলছে বলে অভিযোগ স্থানীয়দের।

বাটইয়া ইউনিয়ন এর ২০২ নম্বর দয়ারামদী মৌজার ভূঁইয়ার হাট এলাকায় পানি নিষ্কাশনের জন্য ব্যবহৃত সরকারি খালের ওপর কংক্রিটের পিলার স্থাপন করে ভবন নির্মাণের কাজ চলছে।

স্থানীয় বাসিন্দা মো. রায়হান বিরুদ্ধে খাল দখল করে এ নির্মাণকাজ চালানোর অভিযোগ করেছেন স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি, খালটি দীর্ঘদিন ধরে এলাকার পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। খালটি দখল হয়ে গেলে স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হতে পারে। এতে ভূঁইয়ার হাট বাজারসহ আশপাশের দুটি গ্রামে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এতে এলাকার হাজারো মানুষ দুর্ভোগে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন তাঁরা।

এ বিষয়ে অভিযুক্ত মো. রায়হানকে মুটো ফোনে বার বার চেষ্টা করার পরেও বক্তব্য পাওয়া যায়নি।

জে/এইচ

Link copied!