শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথি অভ্যর্থনা বা সংবর্ধনা না দেওয়ার জন্য কড়া নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবন, পড়াশোনার পরিবেশ ও ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো অতিথি বা জনপ্রতিনিধির আগমন উপলক্ষে শিক্ষার্থীদের রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখার প্রচলিত সংস্কৃতি থেকে বেরিয়ে আসার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
এ নির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের রাজনৈতিক বা আনুষ্ঠানিক অভ্যর্থনার কাজে ব্যবহার না করে তাদের শিক্ষা ও ভবিষ্যৎ গঠনে গুরুত্ব দেওয়ার বার্তা দেওয়া হয়েছে।
শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের সময়, শিক্ষা ও মর্যাদার প্রতি সম্মান দেখানো জরুরি। অতিথি অভ্যর্থনার নামে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটানো কিংবা রোদ-বৃষ্টিতে দাঁড় করিয়ে রাখার পরিবর্তে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই হওয়া উচিত সংশ্লিষ্ট সবার অগ্রাধিকার।
মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিনের এ নির্দেশনা শিক্ষার্থীবান্ধব শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে একটি ইতিবাচকপ্রভাব ফেলবে।
