সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ফেনীতে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৬, ০৮:৫৯ পিএম

ফেনীতে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

ফেনীর ফরহাদনগর ইউনিয়ন জামায়াতের  উদ্যোগে কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) সকাল ৮টা থেকে ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মো. মুছার সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মো. কামারুজ্জামানের সঞ্চালনায় এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কুরআন থেকে দারস পেশ করেন ফেনী সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হারুনুর রশীদ। 
প্রধান অতিথি ছিলেন, ফেনী সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নাদেরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক শিহাব উদ্দিন।
বক্তব্য রাখেন, ফরহাদনগর ইউনিয়ন জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আবছার হাজারী, ইউনিয়ন জামায়াতের অফিস সম্পাদক সাইফুল ইসলাম টিপুসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ব্যক্তিগত উন্নয়ন, আদর্শিক দৃঢ়তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কর্মীদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

জে/এইচ

দেশজুড়ে বিভাগের আরো খবর

Ad Image
Link copied!