সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জে বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক মানুষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ১১:০৯ এএম

গোপালগঞ্জে বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক মানুষ

গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউনিয়নে পাঁচ শতাধিক মানুষ বিএনপিতে যোগদান দিয়েছেন। সুকতাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রানা মোল্লার নেতৃত্বে তারা গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকঢোল ও সানাই বাজিয়ে সংসদ সদস্য ডা. কে এম বাবরের কাছে উপস্থিত হন তারা। পরে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন। এ সময় সংসদ সদস্য নবাগত কর্মীদের স্বাগত জানান।

যোগদানকারীদের উদ্দেশে ডা. কে এম বাবর বলেন, ‘সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে হবে। তাদের দ্বারা যেন কোনো সাধারণ মানুষ হয়রানির শিকার না হন, সেদিকে খেয়াল রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘কেউ সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন করলে অন্যায়, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। জনগণের কল্যাণে কাজ করার পাশাপাশি সবার প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে।’

এ সময় নবাগত নেতাকর্মীদের সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার আহ্বান জানান সংসদ সদস্য ডা. কে এম বাবর।

এম/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর

Ad Image
Link copied!