সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলাকারীরা শনাক্ত

শাহানাজ পাটোয়ারী, গাজীপুর

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ১২:২২ পিএম

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলাকারীরা শনাক্ত

গাজীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত র‍্যালিতে দুই গ্রুপের সংঘর্ষের ভিডিও ধারনণকালে সময় টিভির চিত্র সাংবাদিকের ওপর হামলারীদের শনাক্ত করা হয়েছে। দুজনের পরিচয় শনাক্তের পর এবার তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে গাজীপুর মহানগর যুবদল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) মহানগর যুবদলের সদস্যসচিব মাহমুদ হাসান রাজুর মিছিলে অংশ নিয়েছিলেন তারা।

হামলাকারীরা হলেন, তারেক রহমান ও মানিক। দুজনেই যুবদলের সক্রিয় কর্মী।

নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ালে সেই ভিডিও ধারণকালে সময় টিভির চিত্র সাংবাদিকের ওপর প্রথমে তারা দুজনই হামলা করে।

চিত্র সাংবাদিক মো. আরিফ বলেন, ‘এই দুজন ঝাঁপিয়ে পড়ার পর পেছন থেকে আরো ১০-১২ জন আমার ওপর হামলা করে। আমাকে সব ফুটেজ ডিলেট করার হুমকি দেয়। কিন্তু ফুটেজ ডিলিট না করায় এক পর্যায়ে আমার ক্যামেরা ছিনিয়ে নেয়া হয়। পরবর্তীতে ক্যামেরা ফেরত দিলেও এর ভেতরে মেমোরি কার্ডটি আর ফেরত দেয়নি তারা।’

এ বিষয়ে গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান রেজা বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় আমরা কঠোর ব্যবস্থা নেব। এরই মধ্যে দুজনের পরিচয় শনাক্ত হয়েছে। বাকি আরো পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। শিগগিরই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’

হামলা করে মেমোরি কার্ড ছিনিয়ে নেয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন গাজীপুরের সাংবাদিক সমাজ। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এম/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর

Ad Image
Link copied!