নোয়াখালীর চৌমুহনীতে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত ইউছুফ রাজুর পরিবারের হাতে এলডিপির পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার নোয়াখালীর বাণিজ্যিক শহর চৌমুহনী এলডিপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পরিবারের সদস্যদের হাতে এ চেক তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নোয়াখালী শাখার সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন,নাসিমুল গনি মহল,নোয়াখালী জেলা শাখা এলডিপির যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ,জেলা প্রচার সম্পাদক আবদুল হাই মোল্লা,জামায়াত ইসলাম এর চৌহমুনী পৌর আমীর জসিম উদ্দিন, বদিউর আলম, তোফায়েল আহমেদ,হাফেজ আহমেদ,এবং এলডিপির নোয়াখালী জেলা সভাপতি সাহাব উদ্দিনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রাউনসভিলের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের একটি ফ্রাইড চিকেনের দোকানে এ ঘটনা ঘটে।
নিহত রাজু নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কংশনগর গ্রামের বাসিন্দা।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
