বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেনেন্ট কেএম তাহসিফ সাউরির লাশ উদ্ধারের স্থান থেকে প্রায় দেড়মাইল দূরে টঙ্গীর হাজীর মাজার বস্তি থেকে নম্বরপ্লেট বিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
বিয়ষটি নিশ্চিত করেছেন পিবিআই ঢাকা মেট্রো উত্তরের পরিদর্শক মো. সাজ্জাদুর রহমান।
তিনি জানান, আটক তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেয়া তথ্যের ভিত্তিত্বে ঢাকা পিবিআইয়ের একটি দল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ওই এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
তবে মোটরসাইকেলটির যেহেতু নম্বরপ্লেট নেই সেহেতু এটি তাহসিফ সাউরির কিনা তা বিআরটিএতে নিয়ে অধিকতর যাচাই বাছাই করে দেখা হবে।
এরআগে গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দ্বীপের সাথে তাহসিফ সাউরি মোটরসাইকেল নিয়ে বের হয়। পরে ২৮অক্টোবর বিকেলে টঙ্গী নৌ-পুলিশ ঢাকার উত্তরখান থানা এলাকার রাজাবাড়ী নৌঘাট থেকে তাহসিফ সাউরির লাশ উদ্ধার করে। পরে এঘটনায় পিবিআই সাউরির বন্ধু দ্বীপকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।
