বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীর খুলনা সফরের দিনেই ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৬, ০৪:০৩ পিএম

প্রধানমন্ত্রীর খুলনা সফরের দিনেই ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যা

 প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিনেই জেলার ডুমুরিয়া উপজেলায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা একটি চায়ের দোকানে ঢুকে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফারের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলাম শেখ ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে তরিকুল ইসলাম গফফারের চায়ের দোকানের ভেতরে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা দোকানে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মুঠোফোনে তিনি জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

জেএইচ

Link copied!