গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ রাজু নামে হত্যা মামলার এক হাজতি আত্মহত্যা করেছেন।
নিহত রাজু পঞ্চগড় জেলার দেবীগঞ্জের ভাউলাগঞ্জ গ্রামের আয়নাল হকের ছেলে।
বৃহস্পতিবার বিকেলে কারাগার-২ এর শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার হালিমা আক্তার।
সিনিয়র জেল সুপার হালিমা আক্তার জানান, বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন রাজু। পরবর্তী সময়ে ডিউটিরত কারারক্ষী তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
