সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

মুক্তবাণী রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০১:০১ পিএম

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ধর্মঘট কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। সংঘর্ষের কারণে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে চৌরঙ্গী মোড়ে জড়ো হন। সেখানে তাঁরা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও তাঁদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করেন।

এ সময় পুলিশ মিছিলকারীদের বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে বিপুলসংখ্যক নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে টুঙ্গিপাড়া মোড়সহ আশপাশের এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে পুলিশের গাড়িতে আগুন দেয় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি: আজকের পত্রিকা

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে পুলিশের গাড়িতে আগুন দেয় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি: আজকের পত্রিকা

এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য পাঠানো হয়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

এম/আর

দেশজুড়ে বিভাগের আরো খবর

Ad Image
Link copied!