সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

খাগড়াছড়িতে বিএনপির অফিসে আগুন দেওয়ার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ১১ নেতাকর্মী আটক

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০২:৩০ পিএম

খাগড়াছড়িতে বিএনপির অফিসে আগুন দেওয়ার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ১১ নেতাকর্মী আটক

খাগড়াছড়ির গুইমারার বড়পিলাক বিএনপির অফিসে আগুন দেওয়ার অভিযোগে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগি সংগটণের  ১১ নেতাকর্মী আটক করা হয়েছে। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 
উল্লেখ, গত ৯ নভেম্বর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে খাগড়াছড়ির গুইমারার উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নং বড়পিলাক ওয়ার্ড বিএনপির কার্যালয় আগুনে পুড়ে ছাই হয়ে।আগুন দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী কিন্তু হঠাৎ করে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ায় নেভানো সম্ভব হয়নি। খবর পেয়ে দ্রুত গুইমারা থানা পুলিশ ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে চলে আসে। ফায়ার সার্ভিসের লোকজ আসার আগেই পুড়ে যায় কার্যালয়টি।
একই দিন ভোর রাতে খাগড়াছড়ি পৌর শহরের পানখাইয়া পাড়া এলাকায় একটি চাঁদের গাড়ী পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। একই দিন ভোর রাতে খাগড়াছড়ি-দীঘিনালা ও খাগড়াছড়ি মাটিরাঙা সড়কের দুটি স্থানে  সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা হয়। খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম এন আবছার এ ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসীদের দায়ী করেছেন। তবে সংঘটিত সহিংসতায় কয়টি মামলা হয়েছে জানা সম্ভব হয়নি।
সাংবাদিকদের অভিযোগ, মঙ্গলবার সকাল থেকে জেলা পুলিশ সুপার মোরতোজা আলী খাঁনকে সাংবাদিকরা একাধিক বার ফোন দিলেও তিনি ফোন ধরছে না বলে অভিযোগ রয়েছে।

জেএইচ

দেশজুড়ে বিভাগের আরো খবর

Ad Image
Link copied!