সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

লংগদু জোনের উদ্যোগে ইসলামাবাদ থেকে বরাদম বৌদ্ধ বিহার পর্যন্ত হেরিংবোন রাস্তা নির্মাণকাজের উদ্বোধন

​রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০৪:৩৯ পিএম

লংগদু জোনের উদ্যোগে ইসলামাবাদ থেকে বরাদম বৌদ্ধ বিহার পর্যন্ত হেরিংবোন রাস্তা নির্মাণকাজের উদ্বোধন

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির লংগদু উপজেলায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও স্থানীয় জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে হেরিংবোন বন্ড (HBB) রাস্তা নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে লংগদু জোনের উদ্যোগে ইসলামাবাদ সংযোগ সড়ক থেকে লংগদু কলেজ হয়ে বরাদম বৌদ্ধ বিহার পর্যন্ত নির্মিতব্য এ সড়কের উদ্বোধন করেন লংগদু জোনের জোন কমান্ডার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জোন কমান্ডার ছাড়াও উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিকবৃন্দ, বরাদম বনবিহারের ভান্তে, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হেডম্যান, কারবারি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সড়কটি নির্মিত হলে এলাকার দীর্ঘদিনের যাতায়াত সমস্যার অনেকটাই সমাধান হবে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের চলাচল সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে জোন কমান্ডার বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন যেকোনো এলাকার আর্থসামাজিক অগ্রগতির অন্যতম প্রধান শর্ত। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে উন্নত যোগাযোগব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

তিনি আরও বলেন, এ ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের পাশাপাশি পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

লংগদু জোনের পক্ষ থেকে জানানো হয়, এলাকার শান্তি, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

মো. হাবীব আজম, 

দৈনিক মুক্তবাণী

দেশজুড়ে বিভাগের আরো খবর

Ad Image
Link copied!