সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বিলাইছড়ি জোনে স্থানীয়দের জন্য বোট ও ইঞ্জিন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ সম্পন্ন ও সনদপত্র বিতরণ

​মো. হাবীব আজম,রাঙ্গামাটি

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০৯:০০ পিএম

বিলাইছড়ি জোনে স্থানীয়দের জন্য বোট ও ইঞ্জিন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ সম্পন্ন ও সনদপত্র বিতরণ

পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর কারিগরি দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর চলমান মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে বিলাইছড়ি জোনের উদ্যোগে স্থানীয় জনগোষ্ঠীর জন্য বোট ও ইঞ্জিন রক্ষণাবেক্ষণ বিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।

​গত ১৭ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত পরিচালিত এ প্রশিক্ষণে স্থানীয় জনগোষ্ঠীর মোট ১৫ জন পুরুষ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ১০ জন পাহাড়ি এবং ৫ জন বাঙালি যুবক ছিলেন। প্রশিক্ষণটির মূল লক্ষ্য ছিল স্থানীয়দের বোট ও ইঞ্জিন রক্ষণাবেক্ষণ সংক্রান্ত ব্যবহারিক ও কারিগরি জ্ঞান প্রদান করা, যাতে তাঁরা অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে জীবিকা নির্বাহে অধিকতর স্বাবলম্বী হতে পারেন।
​প্রশিক্ষণ শেষে ১১ নভেম্বর ২০২৬ তারিখে দিঘলছড়ি আর্মি ক্যাম্পে এক অনাড়ম্বর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিলাইছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সম্পন্নকারী ১৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র এবং জনপ্রতি আর্থিক সহায়তা প্রদান করেন।

​এ ধরনের সময়োপযোগী ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য স্থানীয় অংশীজন ও প্রশিক্ষণার্থীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, এ প্রশিক্ষণ স্থানীয় জনগোষ্ঠীর কারিগরি দক্ষতা বিকাশের পাশাপাশি আত্মকর্মসংস্থান ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

​উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন সুসংহত করার লক্ষ্যে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও আর্থ-সামাজিক স্বাবলম্বিতা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিলাইছড়ি জোন ভবিষ্যতেও স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণে এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

দৈনিক মুক্তবাণী

দেশজুড়ে বিভাগের আরো খবর

Ad Image
Link copied!