নোয়াখালীতে বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং যুবকদের দক্ষ করে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে ‘প্রথমবারের মতো কালিনারি ক্যানভাস শেফ ট্রেনিং সেন্টার’ শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে হাজী মহিউদ্দিন ভবনের তৃতীয় তলায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এ শেফ ট্রেনিং সেন্টারের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম।
উদ্যোক্তারা জানান,দেশে এবং দেশের বাইরে এটার ব্যাপক চাহিদা, তাই আমরা বেকারত্ব দূর করতে আমরা এই উদ্যেক নিয়েছি, এরমধ্যে থাকছে বেকারি এন্ড পেষ্ট্রি, হট চিকেন, চাইনিজ এন্ড জাপানিজ ফুড, কাবাব, থাই চাইনিজ, নন এলকোহলিক,বেভারেজ যত এক্সপেনসিভ ফুডস সবগুলা হাতে কলমে শিখিয়ে দিচ্ছি দুই মাসের সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে করে ওয়েলট্রেইনড হয়ে দেশে-বিদেশে এই শেফ প্রফেশনকে রপ্তে আন্তে পারে।
তরুণ উদ্যোক্তা মেহেদী হাসান, রাইসুল হাসান ও আবদুল্লাহ আল নোমানের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এ প্রশিক্ষণকেন্দ্রের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,গোপালপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, গোপালপুর ইউনিয়নের সাবেক ছাত্রনেতা ও লন্ডন প্রবাসী আলাউদ্দিন রাসেল, জিরতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান হাবিব, আবদুস সাত্তার রতন ও রাফসান উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুনায়েদ ছিদ্দিক।
